শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে প্রভিটার হ্যাচারিতে মালামাল বহনের লিফট থেকে পড়ে ইব্রাহিম খলিল (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ইব্রাহিম জামালপুর সদর উপজেলার মো. আজগরের ছেলে। পুলিশ ও হ্যাচারির সংশ্লিষ্ট লোকজনের ভাষ্য অনুযায়ী, গতকাল সকাল ১০টার দিকে ইব্রাহিম হ্যাচারিতে মালামাল বহনের লিফটে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান। কারখানার সহকর্মীরা তাঁকে উদ্ধার করে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।