প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলী গ্রামে মো. শাহ আলম (২৫) নামের এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা একটায় গ্রামের এমএমবি নামের ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। তাঁর বাড়ি সাতক্ষীরা জেলায়। ইটভাটার ব্যবস্থাপক কামাল হোসেন জানান, ইটভাটা এলাকায় শাহ আলমের থাকার ঘরে বিদ্যুতের সকেটে ফ্ল্যাগের সংযোগ দিতে গিয়ে আচমকা তাঁর শরীর বিদ্যুতায়িত হয়। সংজ্ঞাহীন অবস্থায় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মতলব উত্তর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।