প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় শরীরের ওপর চালের বস্তা পড়ে আহত শশীমুদ্দীন (৪০) নামের এক শ্রমিক গত শুক্রবার মারা গেছেন। তাঁর বাড়ি উপজেলার পয়েন্ধা গ্রামে। শশীমুদ্দীনের পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে পৌর শহরের জয়নাল আবেদীনের একটি চালকলে কাজ করার সময় একটি চালের বস্তা তাঁর ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ওই দিনই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গত শুক্রবার সকালে তিনি সেখানে মারা যান।