শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নলডাঙ্গা উপজেলায় গতকাল মঙ্গলবার মাটির দেয়াল ভেঙে পড়ে নিতাই রায় (৪৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। নিতাই রায় উপজেলার খাজুরা লাহিড়ীপাড়া এলাকার জোগেশ চন্দ্র রায়ের ছেলে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন জানান, সকালে নিতাই খাজুরা লাহিড়ীপাড়ার আকবর আলীর বাড়ির মাটির দেয়াল ভাঙার কাজ করছিলেন। একপর্যায়ে দেয়ালটি ভেঙে তাঁর ওপর পড়ে। নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।