শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর আকবরপাড়ায় গাছ থেকে পড়ে এক শ্রমিক মারা গেছেন। ২৩ নভেম্বর রাত সাড়ে নয়টায় নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর নাম হোসেন আহমদ (৪২)। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুবপালং এলাকার আবুল বশরের ছেলে। জানা যায়, হোসেন আহমদসহ দুই শ্রমিককে বাগানের গাছ কাটার জন্য নিয়োগ করেন জনৈক কাঠ ব্যবসায়ী আজম উল্লাহ। ঘটনার দিন সন্ধ্যায় বড় একটি গাছ কাটার সময় অসাবধানতাবশত প্রায় ৩০ ফুট ওপর থেকে নিচে পড়ে যান হোসেন আহমদ। লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি