প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলায় গতকাল শুক্রবার খড়িবোঝাই চলন্ত ট্রাক থেকে পড়ে হারুনার রশিদ (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ধুনট-জোড়শিমুল সড়কের আড়কাটিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হারুনার রশিদের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বেড়িপোটল গ্রামে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। অভিযোগ না থাকায় হারুনার রশিদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ধুনট (বগুড়া) প্রতিনিধি