শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মেলান্দহ উপজেলায় গতকাল শনিবার দেয়ালচাপায় খোকা মিয়া (৪৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি উপজেলার পূর্ব মালঞ্চ গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে গ্রামের আল-আমীন জমিরিয়া আলিয়া মাদ্রাসার ছাত্রাবাসের পুরাতন ভবন ভাঙার কাজ করছিলেন খোকা। এ সময় তিনি দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।