শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কোনাবাড়ী বাইমাইল এলাকায় গতকাল রোববার দুপুরে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম আ. হামিদ (৪০)। তিনি ময়মনসিংহের মুক্তগাছা থানার হরিপুরদেওয়লি এলাকার ছিদ্দিকুর রহমানের ছেলে। পুলিশ জানায়, বাইমাইল এলাকার আনোয়ার হোসেনের একটি পাঁচতলা ভবনের নির্মাণকাজ চলছিল। গতকাল দুপুরে হামিদ তৃতীয় তলায় কাজ করছিলেন। একপর্যায়ে বিদ্যুতের তারে জড়িয়ে তিনি নিচে পড়ে যান। এতে তাঁর মৃত্যু হয়।