শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দৌলতখান উপজেলায় গতকাল মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্টে জহিরুল ইসলাম (২২) নামে এক নির্মাণশ্রমিক মারা গেছেন। জহিরুল উপজেলার চরপাতা ইউনিয়নের লেজপাতা গ্রামের আমির হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে দৌলতখান বাজারের দক্ষিণে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে জহিরুল রড কাটার কাজ করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জহিরুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।