শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর শহরের চোয়ারম্যানঘাট এলাকায় গতকাল বৃহস্পতিবার নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে এমরান হোসেন (৫০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন খোকন মিয়া (৩৫) নামের আরও একজন শ্রমিক। এমরানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের টোটাপাড়া গ্রামে। আহত খোকন মিয়া চাঁদপুর সদরের জিটি রোডের বাসিন্দা। চাঁদপুর মডেল থানার ওসি মাহাবুব মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  চাঁদপুর প্রতিনিধি