প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদের ওপর নির্মাণাধীন শেখ কামাল সেতু থেকে পড়ে গিয়ে মো. আবদুল গনি (৫০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, তিনি সেতুর মাঝামাঝি স্থানে গার্ডারের ওপর বসে রড বাঁধার কাজ করছিলেন। এ সময় পা ফসকে ৬০ ফুট নিচে নদে পড়ে ডুবে যান। অনেক খোঁজার পর অন্য শ্রমিকেরা রাত নয়টায় সেতুসংলগ্ন এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, নিহত শ্রমিকের বাড়ি কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে।