প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা সদর উপজেলার মৌলভীরহাট ফাজিল মাদ্রাসার নির্মাণাধীন ভবনের তিনতলার ছাদ থেকে পড়ে ইউসুফ আলী (৩০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গত বুধবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইউসুফ উপজেলার চর আনন্দ গ্রামের খলিল কবিরাজের ছেলে। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত পা ফসকে নিচে পড়ে যান ইউসুফ। তাৎক্ষণিক ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সদর থানার ওসি মোবাশ্বের আলী বলেন, নিহত ব্যক্তির পরিবার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা করায় মামলা হয়নি।