শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘিতে গতকাল রোববার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদ রানা (২৮) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ ও গ্রামবাসী জানায়, উপজেলার শিতলাই গ্রামের মফিজ উদ্দীন মণ্ডলের ছেলে মাসুদ রানা গতকাল একই গ্রামের আবদুল মান্নানের বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আদমদীঘি থানার উপপরিদর্শক দুলাল হোসেন বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।