শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলায় গতকাল সোমবার মাটিচাপায় ইটভাটার শ্রমিক মো. আলাউদ্দিন (৫০) নিহত হয়েছেন। তিনি বিবিসি নামের ইটভাটায় কাজ করতেন। আলাউদ্দিনের বাড়ি নোয়াখালীতে। জানা যায়, ইটভাটায় জমানো স্তূপ থেকে মাটি কাটার সময় ওপর থেকে মাটি ধসে আলাউদ্দিন চাপা পড়েন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। লোহাগাড়া থানার এসআই মো. জসিম উদ্দিন জানান, আলাউদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লোহাগাড়া থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।