শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গত মঙ্গলবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কাউছার (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি আড়াইহাজার উপজেলার কাদিরদিয়া গ্রামের আবুল কালামের ছেলে। কাউছার ওই এলাকার একটি পাওয়ার লুম কারখানার শ্রমিক ছিলেন। কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।