শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গ্রামের ইয়াকুব আলী ও আনসার হোসেন জানান, রফিকুলসহ তাঁরা তিনজন একই এলাকার মিজানুর রহমানের বাড়ির চিংড়িঘেরে কাজ করতেন। গতকাল সকালে মহাজন মিজানুরের কথায় রফিকুল পাপড়গাছে (শিমুল) ওঠেন ফল পাড়ার জন্য। তাঁরা দুজন গাছের নিচে ছিলেন। এ সময় অসাবধানতাবশত তাঁর (রফিকুল) হাতে থাকা লাঠি গাছের পাশের বৈদ্যুতিক তারে লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পুলিশ ও বিদ্যুৎ বিভাগের লোক এসে লাশ নিচে নামান। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা