শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের কর্ণফুলী নদীর মাতব্বর ঘাটে তেলবাহী জাহাজের ইঞ্জিনে কাজ করার সময় অগ্নিদগ্ধ হয়ে এক শ্রমিক নিহত ও দুজন আহত হয়েছেন।
কর্ণফুলী থানার এসআই মিজানুর রহমান জানান, গত বুধবার রাতে তেলের জাহাজের ইঞ্জিনে কাজ করছিলেন তিন শ্রমিক। হঠাৎ আগুন ধরে যায়। এতে গুরুতর দগ্ধ হন জয়নাল আবেদিন, আল আমিন হোসেন ও আকতার হোসেন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
বার্ন ইউনিটের রেজিস্ট্রার চিকিৎসক স্বরূপ চক্রবর্তী জানান, জয়নাল আবেদিনের শরীরের ৯৫ শতাংশ পুড়ে যায়। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় তাঁর মৃত্যু হয়।