শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের এসবিএন নামের ইটভাটায় গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহসান উল্লাহ নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় মাইজবিলা এলাকার আলী আহমদের ছেলে। জানা যায়, ইটভাটায় মাটির কাজ করতে গিয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। লোহাগাড়া পল্লী বিদ্যুতের ডিজিএম শামীম খান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল জানান, শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি|