শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট গ্রামে গতকাল শুক্রবার দুপুরে ভিমরুলের কামড়ে আহত মুজিবর রহমান বিশ্বাসের (৫৫) মৃত্যু হয়েছে। তিনি যশোর জুট ইন্ডাস্ট্রির (জেজেআই) শ্রমিক ছিলেন। নিহতের পরিবার জানায়, বুধবার সকালে ভিমরুলের কামড়ে মুজিবর রহমান মারাত্মক আহত হন। বৃহস্পতিবার তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁর চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। গতকাল শুক্রবার দুপুরে নিজ বাড়িতে তিনি মারা যান।
অভয়নগর (যশোর) প্রতিনিধি