শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় দেয়াল ধসে মো. জয়নাল (৫২) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ফতুল্লার মুসলিম নগর এলাকায় এ ঘটনা ঘটে। জয়নাল ওই এলাকার কালাম মিয়ার বাড়ির ভাড়াটে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান খান জানান, বেলা ১১টার দিকে শ্রমিকেরা মুসলিম নগর এলাকায় ইসলামিয়া মাদ্রাসা-সংলগ্ন সোবহান মাতবরের বাড়ির দেয়ালের মাটি কাটার সময় দেয়াল ধসে পড়ে। এ সময় দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই জয়নালের মৃত্যু হয়। জয়নালের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ দেয়নি।