প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া শহরের পীরবাড়ি এলাকায় একটি জুতার কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার পীরবাড়ি এলাকার গ্রিন সুজ নামে জুতার কারখানায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোবারক মিয়া (২৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কারখানার টিনের চালে ফোম শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মোবারক। স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, মোবারকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।