শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ের বালিথা এলাকায় রাইজিং গ্রুপের একটি কারখানার নির্মাণাধীন দুটি ভবনের সংযোগ সেতু ধসে দেলোয়ার হোসেন (২৫) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। নিহত দেলোয়ার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিস্তারিয়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। ধামরাই থানার পুলিশ ও কারখানার কর্মকর্তা সূত্রে জানা গেছে, শ্রমিকেরা গতকাল ভোর থেকে নির্মাণাধীন দুটি তিনতলা ভবনের মধ্যে সংযোগ সেতুর ঢালাইয়ের কাজ করছিলেন। সকাল সাতটার দিকে ওই সেতু ধসে বেশ কয়েকজন শ্রমিক চাপা পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের উদ্ধারের চেষ্টা করেন। এরপর ধামরাই, মানিকগঞ্জ ও ঢাকা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। ততক্ষণে দেলোয়ার মারা যান।