প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নেমে মারা গেছেন শামীম মোল্লা ওরফে কালা (২০) নামের এক নির্মাণশ্রমিক। এ ছাড়া অসুস্থ হয়ে পড়েছেন দুই শ্রমিক। তাঁদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার কড়পাড়া ইউনিয়নের কংশুর গ্রামের শহীদ শেখের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শামীম মোল্লা উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াগড় গ্রামের বাসিন্দা ছিলেন। অসুস্থ দুই শ্রমিক কাবুল হোসেন (২৮) ও শ্যামল সরকার (২৬) একই গ্রামের বাসিন্দা। ট্যাংকে নেমে তিন শ্রমিকই অসুস্থ হয়ে পড়েন। তাঁদের হাসপাতালে নেওয়া হলে একজনের মৃত্যু হয়।