প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুর রহিম (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরের খুলশী থানার লালখান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন প্রথম আলোকে জানান, লালখান বাজার এলাকায় গভীর নলকূপ বসানোর সময় আবদুর রহিম বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। রহিমের বাড়ি নোয়াখালীর সুবর্ণচরে। একই ঘটনায় আহত আবদুর রাজ্জাক নামের আরেক শ্রমিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।