প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে পড়ে শহিদুল ইসলাম (৩৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শহিদুল সদর উপজেলার বেড়াবাড়ী গ্রামের মৃত সাদেক আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শহিদুল সিরাজগঞ্জ সরকারি রোডে ব্যক্তি মালিকানাধীন পাঁচতলা ভবনের নির্মাণকাজ করার সময় গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আকস্মিক রাস্তার ওপর পড়ে ঘটনাস্থলেই মারা যান।