শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামে গতকাল বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকরাম হোসেন নামের এক তরুণের (২৪) মৃত্যু হয়েছে। তিনি মাধনগর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। গতকাল দুপুরে আকরাম গ্রামের সাইদুল ইসলামের ব্রয়লার মুরগির খামারে কাজ করছিলেন। এ সময় তিনি খামারের চৌবাচ্চায় হাত দেওয়া মাত্র বিদ্যুৎস্পৃষ্ট হন এবং সেখানেই তাঁর মৃত্যু হয়। সাইদুল ইসলাম বলেন, খামারের বিদ্যুতের তার সবার অগোচরে চৌবাচ্চার মধ্যে পড়ে ছিল। খেয়াল না করায় আকরাম বিদ্যুতায়িত হয়েছেন।