শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর এলাকার গ্রিনভিউ রেস্টহাউসে গতকাল রোববার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সালমা আক্তার (৪০) নামের এক পরিচ্ছন্নতাকর্মী মারা গেছেন। তিনি শ্রীমঙ্গল সদরের শাহীবাগ আবাসিক এলাকার শহিদুল আসলামের স্ত্রী। শ্রীমঙ্গল থানার ওসি মো. আবদুল্লাহ জানান, গতকাল বেলা তিনটার দিকে রেস্টহাউসের পঞ্চম তলায় কাপড় শুকাতে গিয়ে তিনি বিদ্যুতের তারে জড়িয়ে যান।  শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি