শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর উপজেলার ঝাটকাঠি গ্রামে নির্মাণাধীন নতুন জেলা কারাগারের একটি ভবনে কাজ করার সময় ভবন থেকে পড়ে গিয়ে বজলুর রহমান (২৯) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নির্মাণকাজে নিয়োজিত কয়েকজন শ্রমিক বলেন, গতকাল বেলা ১১টার দিকে বজলুর রহমান নির্মাণাধীন তিনতলাবিশিষ্ট একটি ভবনে কাজ করছিলেন। এ সময় হঠাৎ পা ফসকে তিনি ভবনের নিচে একটি ট্যাংকের ওপর পড়ে মাথায় আঘাত পান। দ্রুত তাঁকে উদ্ধার করে খুলনায় পাঠানো হয়। সেখানে দুপুরে তিনি মারা যান। নির্মাণকাজের ঠিকাদারের ব্যবস্থাপক হাসান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।