শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি মারা গেছেন। বোয়ালিয়া চক্ষু হাসপাতাল এলাকায় গতকাল রোববার এ ঘটনা ঘটে। মৃত আলম মিয়া (৪২) উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের শ্যামপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলেন, আলম মিয়া গতকাল দুপুরে চক্ষু হাসপাতালের পাশে একটি মুরগির খামারের টিনের চাল মেরামত করছিলেন। এ সময় খামারের ওপর খোলা বৈদ্যুতিক তারের সঙ্গে পেঁচিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ নিয়ে থানায় ইউডি মামলা হয়েছে।