শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী সদর উপজেলার মাধবদী এলাকায় গতকাল আতিকুর রহমান (২৬) নামের এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। নিহত আতিকুর দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার একরামুল হকের ছেলে। পুলিশ জানায়, আতিকুর নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ঠিকাদার আবুল কালামের তত্ত্বাবধানে কাজ করতেন। গতকাল বিকেলে জজ ভূইয়া গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান জাকিয়া টেক্সটাইল মিলস লিমিটেডের কারখানায় বিদ্যুৎ-সংযোগের কাজ করার সময় আতিকুর বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।