শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুর উপজেলার নান্দরায়পুর গ্রামে গতকাল সোমবার সকালে গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে সিদ্দিক আলী (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সিদ্দিক আলী উপজেলার বিজয়পুর গ্রামের নবীর উদ্দিনের ছেলে। ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাকিম বলেন, সিদ্দিক আলীসহ কয়েকজন শ্রমিক নান্দরায়পুর গ্রামের আতিয়ার রহমানের একটি বাবলাগাছ কাটছিলেন। এ সময় গাছটি সিদ্দিক আলীর বুকের ওপর পড়ে। আশপাশের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।