শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে সোহেল রানা (২৪) নামে এক মাটিকাটাশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার মিরপুর রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় জাবেদ আলী (৩২) নামের আরও এক শ্রমিক আহত হন। নিহত সোহেল রানা উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের আবদুল গফুরের ছেলে ও আহত জাবেদ আলী একই এলাকার বাদশা আলমের ছেলে। মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দীন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে রেললাইনের পাশে মাটি ভরাটের কাজ করছিলেন ওই দুই শ্রমিক। একপর্যায়ে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসে কাটা পড়ে সোহেল রানার মৃত্যু হয়। গুরুতর আহত জাবেদকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।