শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদপুরে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে মো. সোহেল (২২) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার তিনি মোহাম্মদপুরের তাজমহল রোডের নয়তলা ভবনের ছয়তলা থেকে পড়ে যান। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফিরোজ আহমেদ প্রথম আলোকে বলেন, নির্মাণাধীন ভবনের ছয়তলায় রাজমিস্ত্রির কাজ করছিলেন সোহেল। এ সময় বাঁশ ভেঙে তিনি নিচে পড়ে যান। সহকর্মীরা উদ্ধার করে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। ফিরোজ আরও বলেন, সোহেলের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা আছে। পরিবারের সদস্যরা এলে হস্তান্তর করা হবে।