প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেরুল বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাকিব (২০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার খাড়ারা গ্রামে। বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) এমরানুল হাসান প্রথম আলোকে বলেন, রাকিব বাড্ডার একটি স্যানিটারি সরঞ্জামাদির দোকানে মিস্ত্রির কাজ করতেন। গতকাল বেলা তিনটায় মেরুল বাড্ডার টেকপাড়ায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে বিকেল চারটার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এমরান জানান, রাকিবের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছে এবং তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে।