শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির (বিআইএমটি) ভবন নির্মাণকালে পরিতোষ (৩৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি নগরের নিতাইগঞ্জ এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, নিরাপত্তাবেষ্টনী না দিয়েই ওই ভবন নির্মাণের কাজ চলছিল। গত বুধবার বৃষ্টির পর পরিতোষ বাঁশ বেয়ে ভবনের ছাদে ওঠার চেষ্টা করেন। এ সময় পা ফসকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বিআইএমটির অধ্যক্ষ আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার জন্য কে দায়ী, তা খতিয়ে দেখা হচ্ছে। ঠিকাদার সালাউদ্দিন পরিতোষের পরিবারকে দুই লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে মীমাংসা করেছেন বলে জানা গেছে।