শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের পূর্ব বাজারে গতকাল সোমবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামরুল ইসলাম (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায়। বাজারের একটি কাঠের দোকানে কয়েক বছর ধরে তিনি শ্রমিকের কাজ করে আসছিলেন। একজন কাঠ ব্যবসায়ী জানান, দোকান থেকে কাঠ ওঠানো-নামানোর সময় আচমকা তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সংজ্ঞাহীন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি