প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের কাউনিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কেতাব আলী (৪২) নামে এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার সাধু দোলাপাড়া গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। এলাকার কয়েকজন বাসিন্দা ও কাউনিয়া থানার পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের দুগ্ধখামারি আবুল হোসেনের খামারে গরুকে গোসল করানোর সময় কেতাব আলী বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাঁর বাড়িও একই গ্রামে। কাউনিয়া থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, এ ঘটনায় কেতাবের পরিবার কোনো অভিযোগ না দেওয়ায় থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।