শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ডুবে আবুল বাশার (৪৫) নামের ড্রেজারের (খননযন্ত্র) এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার জাঙ্গীর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল বাশারের বড় ভাই জসিম উদ্দিন বলেন, বিকেল চারটার দিকে জাঙ্গীর আস্তানাঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে কাউয়ুম ও নবী মিয়ার ড্রেজারে কাজ করার সময় পা পিছলে নদীতে পড়ে যান আবুল বাশার। এর ঘণ্টা খানেক পর নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে এলাকাবাসী। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।