শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগের আনন্দবাজার এলাকায় ট্রাক থেকে পড়ে সুমন হওলাদার (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে আনন্দবাজারের বরিশাল প্লাজার সামনে তিনি ট্রাক থেকে পড়ে যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সুমনের স্বজনেরা জানান, সুমনের বাড়ি বরিশালের মুলাদি। তিনি ধোলাইখাল এলাকায় ট্রাকে মালামাল ওঠানো-নামানোর কাজ করতেন। গতকাল ভোরে বোঝাই ট্রাকের ওপর উঠে সুমন ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। ভোর সোয়া পাঁচটার দিকে ট্রাকটি বরিশাল প্লাজার সামনে এলে সড়কের পাশে থাকা সিটি করপোরেশনের একটি ডাস্টবিনের সঙ্গে ট্রাকটির ধাক্কা লাগে। এতে সুমন ওপর থেকে নিচে পড়ে গিয়ে মারা যান।