প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবতে অবস্থিত গাজী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের টায়ার কারখানার শ্রমিক ইসহাক মিয়া (২৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। গত বুধবার রাতে কারখানার ভেতরে বিদ্যুৎস্পৃষ্ট হলে তাঁকে ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ইসহাক মিয়া জামালপুরের বকশীগঞ্জের কান্দারবন এলাকার ইয়াজুল হকের ছেলে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই উত্তম কুমার জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি