শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড়ে তুলার গুদামে আগুন লেগে আহত দুই শ্রমিক মারা গেছেন। তাঁরা হলেন রেহানা বেগম (৪০) ও কুলসুম বেগম (১৮)। জানা গেছে, গত শুক্রবার ধামগড় এলাকার জয়নাল মিয়ার তুলার গুদামে আগুন লাগলে শ্রমিক রেহানা ও কুলসুম গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাত সাড়ে ১১টায় রেহানা বেগম ও মঙ্গলবার দুপুরের দিকে কুলসুমের মৃত্যু হয়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।