শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীতে গতকাল মঙ্গলবার নির্মাণাধীন ষষ্ঠ তলা ভবন থেকে পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. মাসুদ (৩০)। টঙ্গীর আউচপাড়া মোক্তারবাড়ি রোডে নির্মাণাধীন একটি বাড়ির বাইরে রঙের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী রুহুল ইমাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।