শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়দেবপুর-রাজশাহী রেললাইনের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় গতকাল সোমবার বিকেলে ট্রেনের নিচে কাটা পড়ে এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম কহিনুর আক্তার (৩৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পূর্ব চান্দরা এলাকা থেকে কহিনুর আক্তার কাজ শেষে বিকেল সাড়ে চারটার দিকে মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এমন সময় পেছন দিক থেকে আসা রাজশাহীগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। টঙ্গী রেলওয়ের ফাঁড়ির উপপরিদর্শক আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি