শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের হবিগঞ্জ সড়কে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিক রানা আহমেদের মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাতে তিনি মারা যান। নিহতের বাড়ি উপজেলার আশীদ্রোণ ইউনিয়নের ভুজপুর গ্রামে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন।