শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের স্বরূপকাঠিতে বিদ্যুতের তারে জড়িয়ে ফিরোজ মিয়া নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। স্বরূপকাঠি থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, উপজেলার সোহাগদল গ্রামের মো. আবু হানিফ মিয়ার ছেলে ফিরোজ মিয়া (৩০) গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় একটি ডক ইয়ার্ডে ট্রলারে রং করতে গিয়ে সেখানে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে যান। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর প্রতিনিধি