শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকায় নির্মাণাধীন একটি কারখানায় গতকাল শুক্রবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে নোমান গ্রুপের নির্মাণাধীন ওই কারখানায় আরিফ মিয়া (২৫) নামের এক শ্রমিক ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবনের দোতলা থেকে নিচে পড়ে যান।