শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাজ ভাঙার ইয়ার্ডে কেবলের কাজ করার সময় পড়ে গিয়ে মারা গেছেন এক শ্রমিক। গতকাল রোববার দুপুরে সীতাকুণ্ড উপজেলার মিশম্যাক শিপইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম নূর উদ্দিন (২৬)। তিনি সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া এলাকার জামাল উল্লাহর ছেলে। একটি পরিত্যক্ত জাহাজে কেবল খোলার কাজ করার সময় পড়ে গিয়ে তিনি মারা যান।