শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে একটি প্লাস্টিক কারখানায় কাজ করার সময় যন্ত্রের সঙ্গে জড়িয়ে এক শিশু শ্রমিক নিহত হয়েছে। তার নাম মো. নয়ন (১৫)। সৈয়দপুর বিসিক শিল্প নগরে ‘সোহা প্লাস্টিক’ কারখানায় গতকাল বুধবার ভোরে এ ঘটনা ঘটে। নয়নের বাবার নাম মো. শামীম। বাড়ি শহরের নিয়ামতপুর জুম্মাপাড়ায়। একটি যন্ত্রের হলারে প্লাস্টিকের কাঁচামাল (দানা) তুলে দেওয়ার একপর্যায়ে ভোর সাড়ে পাঁচটার দিকে নয়নের কাপড় একটি যন্ত্রের সঙ্গে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। সৈয়দপুর থানার ওসি সহিদার রহমান জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি