শ্রমিকের লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরের কালশী কবরস্থান বস্তি থেকে নাসিমা বেগম (৩৮) নামে এক পোশাকশ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে আটটার দিকে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পল্লবী থানার পুলিশ। পুলিশ বলছে, নাসিমা কালশী রোডে বাইশতলা গার্মেন্টসে কাজ করতেন। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। পল্লবী থানার উপপরিদর্শক বিল্লাল হোসেন প্রথম আলোকে বলেন, নাসিমা দীর্ঘদিন ধরে তাঁর মেয়ে ও মেয়ের জামাইকে নিয়ে কালশীর এই বস্তির দুটি ঘর ভাড়া নিয়ে বসবাস করতেন। সকালে বস্তির টিনের ঘরের বাঁশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নাসিমার লাশ দেখতে পান তাঁর পরিবারের লোকজন। এ ঘটনায় পল্লবী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।