শ্রমিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরের বেলাইচণ্ডী রেলস্টেশনসংলগ্ন রেললাইনের পাশ থেকে গতকাল সোমবার মালয়েশিয়াপ্রবাসী এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম আনন্দ রায় (২০)। তিনি পার্বতীপুরের বেলাইচণ্ডী ইউনিয়নের ডারারপাড় গ্রামের অনীল চন্দ্র রায়ের ছেলে। এলাকার কয়েকজন বাসিন্দা ও সৈয়দপুর রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি আনন্দ মালয়েশিয়া থেকে দেশে ফেরেন। রোববার রাতে সৈয়দপুর থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস আন্তনগর ট্রেনে তিনি কাটা পড়েন। তবে এ মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেছে তাঁর পরিবার। সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজু মিয়া জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে মনে হচ্ছে।